advertisement
advertisement

‘আল্লাহ ছেলেকে তোমার পথে দিয়েছি, তুমিই রহম করো’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ২:০৬ অপরাহ্ণ
‘আল্লাহ ছেলেকে তোমার পথে দিয়েছি, তুমিই রহম করো’

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহত ছেলে আইসিইউতে। বাইরে অপেক্ষায় মা সোনিয়া আক্তার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে

advertisement

১৪ বছরের ছেলেটি আইসিইউতে। বাইরে দোয়া করছেন মা। তিনি বলছেন, ‘আল্লাহ, ছেলেকে তোমার পথে দিয়েছি, তোমার কিতাব পড়তে দিয়েছি। তুমিই রহম করো।’আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চার তলায় আইসিইউর সামনে গিয়ে সোনিয়া আক্তারকে দেখা যায়।

তাঁর ছেলের নাম আজিজুল ইসলাম সিয়াম।নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৪ জনের অবস্থা গুরুতররাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহত আজিজুলকে ঢাকায় আনা হয়েছে। মা প্রথম আলোকে বলেন, ‘আমার একমাত্র সন্তান। প্রথম সন্তান হিসেবে কোরআনের হাফেজ বানাতে চেয়েছি।

এ জন্য বাড়ির পাশেই জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভর্তি করেছি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর