advertisement
advertisement

মলিনাকে আর্জেন্টিনার হয়ে খেলতে দেবে না রোমা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১:১১ অপরাহ্ণ
মলিনাকে আর্জেন্টিনার হয়ে খেলতে দেবে না রোমা

নাহুয়েল মলিনা

advertisement

আন্তর্জাতিক বিরতির সময় জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়ার কথা ছিল নাহুয়েল মলিনার। কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডারকে এবার ছাড়তে রাজি নয় তাঁর ক্লাব রোমা। ফিফার নিষেধাজ্ঞা কমে যাওয়ায় আর্জেন্টিনা দলে ফেরার সুযোগ তৈরি হলেও মলিনাকে ইতালিতেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।‘ফুটবল ইতালিয়া’র খবর, মলিনাকে জাতীয় দলে যোগ দেওয়ার অনুমতি দেবে না বলে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) জানিয়ে দিয়েছে রোমা।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তাঁকে দলে পেতে চাইলেও ক্লাবের সিদ্ধান্তে আপাতত সেটি সম্ভব হচ্ছে না। রোমার নির্দেশ, আগামীকাল থেকে সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিতে হবে এই রাইটব্যাককে।মলিনাকে নিয়ে রোমার এই অবস্থানের পেছনে আছে ফিফার শাস্তির হিসাব। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলে হারের ম্যাচ শেষে সহিংস আচরণের দায়ে মলিনাকে সাত ম্যাচ নিষিদ্ধ করেছিল ফিফা।

সঙ্গে জরিমানা করা হয়েছিল ছিল ৯০ হাজার ডলার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর