advertisement
advertisement

বিচ্ছেদ হলে কত অর্থ দিতে হবে এনভিডিয়ার প্রধানকে, হিসাব করলে চোখ কপালে উঠবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
বিচ্ছেদ হলে কত অর্থ দিতে হবে এনভিডিয়ার প্রধানকে, হিসাব করলে চোখ কপালে উঠবে

স্ত্রী লরি মিলসের সঙ্গে এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং

advertisement

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বিবাহবিচ্ছেদের পর সাবেক স্ত্রীকে ৩ হাজার ৫৬০ কোটি ডলার পরিশোধ করেছিলেন। এটি বিবাহবিচ্ছেদের কারণে বিশ্বের সবচেয়ে বড় সম্পদ হস্তান্তরের ঘটনা। তবে বিবাহবিচ্ছেদ হলে জেফ বেজোসের এই রেকর্ড ছাড়িয়ে যেতে পারেন বিশ্বের শীর্ষ এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং।গত রোববার জেনসেন হুয়াং নিজের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন।

এক ই–মেইলে তিনি নিজের কর্মীদের উদ্দেশে বলেন, তিনি নিজের স্ত্রীর সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন।ওই ই–মেইলে হুয়াং লিখেছেন, ‘আমার কর্মকাণ্ড তাঁর (স্ত্রী) ও আমার সন্তানদের মনে আঘাত দিয়েছে। আমি যা করেছি, তার কোনো অজুহাত হয় না। আমি আন্তরিকভাবে দুঃখিত।’ফোর্বসের ধনকুবেরদের তালিকা অনুযায়ী, বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে দশম অবস্থানে রয়েছেন জেনসেন হুয়াং। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৫ হাজার ৫৪০ কোটি ডলার।

তবে গত ২৪ ঘণ্টায় তাঁর সম্পদের মূল্য প্রায় ৬৮০ কোটি ডলার কমেছে, যা মোট সম্পদের ৪ দশমিক ১৮ শতাংশ।হুয়াং বলেন, স্ত্রী ও সন্তানেরা তাঁকে ভালোবাসা ও সমর্থন দেওয়ার পরও তিনি তাঁদের হতাশ করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর