advertisement
advertisement

আমিনুল ইসলাম বুলবুল যেদিন জানিয়ে দিয়েছিলেন, ‘আমরাও পারি’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
আমিনুল  ইসলাম বুলবুল যেদিন জানিয়ে দিয়েছিলেন, ‘আমরাও পারি’

বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল।

advertisement

ঘড়ির কাঁটা তখন ১১টা ছুঁই ছুঁই। ব্যাটিং করতে নামার সময় তাঁর মনে হচ্ছিল, ৩০-৪০টা রান যদি করতে পারি! করলেন ১৪৫। সেটিও ৫৩৫ মিনিট ব্যাটিং করে! টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম মহাকাব্য লেখা হয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের ব্যাটে। সেটিও বাংলাদেশের অভিষেক টেস্টেই। ২৬ বছর আগে এই দিনে শুরু সেই অভিষেক টেস্টের প্রথম দিনে ব্যাটিং করতে নামা নামা বুলবুল সেঞ্চুরি করেছিলেন পরদিন।

বাংলাদেশের টেস্ট অভিষেকের ২৬তম বার্ষিকীতে উৎপল শুভ্রর ‘সেই সব ইনিংস’ বই থেকে বুলবুলের ওই মহাকাব্যিক ইনিংস নিয়ে লেখা অধ্যায়টা তুলে দেওয়া হলো এখানে। লেখাটা পড়ার সময় বইটির প্রকাশকাল (২০০১) মনে রাখা ভালো।শারজা স্টেডিয়ামে টিভি কমেন্টেটররা এখন কোথায় বসেন জানি না! পাঁচ বছরেরও বেশি যাওয়া হয় না ক্রিকেটের মরুদ্যানে।

তবে ’৯৫-এর এপ্রিলে এশিয়া কাপের পঞ্চম আসরটির সময় তারা যেখানে বসতেন, সেটাকে বলা যেতে পারে স্টেডিয়ামের তিন তলা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর