advertisement
advertisement

চাকরির সাক্ষাৎকারে এআই নিয়ে প্রশ্ন আসতে পারে, প্রার্থীরা যেভাবে প্রস্তুতি নেবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ
চাকরির সাক্ষাৎকারে এআই নিয়ে প্রশ্ন আসতে পারে, প্রার্থীরা যেভাবে প্রস্তুতি নেবেন

চাকরির সাক্ষাৎকারে এআই নিয়ে নানা প্রশ্ন আসতে পারে

advertisement

কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়ছে। এর প্রভাব পড়ছে নিয়োগপ্রক্রিয়াতেও। এখন শুধু প্রযুক্তিসংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে নয়, অপ্রযুক্তিগত বিভিন্ন পদের সাক্ষাৎকারেও প্রার্থীদের কাছে এআই ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা সম্পর্কে জানতে চাইতে পারেন নিয়োগকর্তারা। এআই কীভাবে কাজে লাগানো যায়, এর সীমাবদ্ধতা কী এবং ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা কীভাবে বজায় রাখা যায়—এসব বিষয়েও প্রশ্নের মুখে পড়তে পারেন চাকরিপ্রার্থীরা।

জর্জটাউন ইউনিভার্সিটির ম্যাকডোনাফ স্কুল অব বিজনেসের ক্যারিয়ার সার্ভিসেস বিভাগের পরিচালক লিসা ডাবলার বলেন, চাকরিপ্রার্থীদের সাক্ষাৎকারে এআই ব্যবহারের অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করা হতে পারে। সংশ্লিষ্ট পদে কীভাবে এআই কাজে লাগাতে পারবেন, তা-ও জানতে চাইতে পারেন নিয়োগকর্তারা।

এ ছাড়া এআই ব্যবহারের নিরাপত্তা ও নৈতিকতা সম্পর্কে প্রার্থীদের দৃষ্টিভঙ্গিও জানতে চাওয়া হতে পারে।নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩ ধাপে, আসতে পারে সিলেবাসে পরিবর্তনএআই ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা তুলে ধরুন—চাকরির সাক্ষাৎকারের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এআই ব্যবহারের নীতি ও পরিকল্পনা সম্পর্কে জেনে নেওয়া জরুরি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর