advertisement
advertisement

৩৮ কোটি টাকার শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান রত্না পাত্র


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
৩৮ কোটি টাকার শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান রত্না পাত্র

স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান রত্না পাত্র

advertisement

শেয়ারবাজার থেকে স্কয়ার ফার্মার প্রায় সাড়ে ৩৮ কোটি টাকার শেয়ার কিনবেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান রত্না পাত্র। আজ মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তিনি এই শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। রত্না পাত্র তাঁর শেয়ার কেনার ঘোষণায় বলেছেন, বাজার থেকে তিনি স্কয়ার ফার্মার সাড়ে ১৭ লাখ শেয়ার কিনবেন। বাজারমূল্যে এই শেয়ার কিনবেন তিনি।

৩০ কার্যদিবসের মধ্যে ঘোষিত এই শেয়ার কেনা সম্পন্ন করা হবে।এদিকে ঢাকার বাজারে আজ সকাল সাড়ে ১০টায় স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ২১৯ টাকা ৫০ পয়সা। সেই হিসাবে রত্না পাত্রের ঘোষণা দেওয়া সাড়ে ১৭ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ৩৮ কোটি ৪১ লাখ টাকা। গত জুনে সমাপ্ত ২০২৫–২৬ অর্থবছরের জন্য স্কয়ার ফার্মা কোম্পানিটির শেয়ারধারীদের জন্য ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

তাতে প্রতিটি শেয়ারের বিপরীতে একজন শেয়ারধারী পাবেন ১৩ টাকা লভ্যাংশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর