advertisement
advertisement

বাজারে গিগাবাইটের নতুন গেমিং ল্যাপটপ, সঙ্গে ২৫ ইঞ্চির মনিটর ফ্রি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
বাজারে গিগাবাইটের নতুন গেমিং ল্যাপটপ, সঙ্গে ২৫ ইঞ্চির মনিটর ফ্রি

গিগাবাইটের অরাস মাস্টার ১৬ ল্যাপটপ

advertisement

দেশের বাজারে এসেছে গিগাবাইটের গেমিং ব্র্যান্ড অরাসের নতুন ল্যাপটপ ‘অরাস মাস্টার ১৬’। উচ্চক্ষমতার প্রসেসর, শক্তিশালী গ্রাফিকস কার্ড আর ওএলইডি ডিসপ্লের সমন্বয়ে তৈরি ল্যাপটপটি পেশাদার গেমার, স্ট্রিমার ও কনটেন্ট নির্মাতাদের লক্ষ্য করে বাজারে আনা হয়েছে। ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে এএমডির রাইজেন ৯ ৯৯৫৫এইচএক্স৩ডি প্রসেসর।

গ্রাফিকসের জন্য রয়েছে এনভিডিয়ার জিফোর্স আরটিএক্স ৫০৮০ ল্যাপটপ জিপিইউ, যা হালনাগাদ ভারী গেম উচ্চ সেটিংসে খেলা এবং ভিডিও সম্পাদনা ও থ্রিডি রেন্ডারিংয়ের মতো কাজে কার্যকর পারফরম্যান্স দেবে।ল্যাপটপটির পর্দা ১৬ ইঞ্চির ওএলইডি, যার রিফ্রেশ রেট ২৪০ হার্টজ। ফলে দ্রুতগতির গেমে ছবি থাকবে মসৃণ, রং হবে উজ্জ্বল ও প্রাণবন্ত। এ ছাড়া রয়েছে ১৬ গিগাবাইট ডিডিআর–৫ র‍্যাম এবং ১ টেরাবাইট এনভিএমই এসএসডি।

ল্যাপটপটিতে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম দেওয়া আছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর