পোশাকশিল্পের নির্ভরতা থেকে বেরিয়ে রপ্তানি আয় বহুমুখী করা জরুরি হয়ে পড়েছে
গত ২৯ অক্টোবর ২০২৬ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য আরও তিন বছর সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে উত্তরণ করবে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ প্রস্তুতি নেওয়ার জন্য আরও সময় পেল।
এ সময়ে এলডিসি হিসেবে পাওয়া বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা ও বাণিজ্যসুবিধা ধরে রাখার সুযোগও তৈরি হয়েছে। তবে শুধু বাড়তি সময় পেলেই অর্থনীতির দুর্বলতা দূর হবে না। এ জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ ও কঠিন সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশকে এই সুযোগ কাজে লাগিয়ে অর্থনীতিতে কার্যকর ও গভীর সংস্কার করতে হবে।জাতিসংঘের উন্নয়ন নীতি কমিটি (সিডিপি) প্রতি তিন বছর পরপর স্বল্পোন্নত দেশগুলোর অগ্রগতি পর্যালোচনা করে।
এ ক্ষেত্রে তিনটি সূচক বিবেচনা করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।