advertisement
advertisement

আবাহনীকে শোকে ডুবিয়ে চিরবিদায় নিলেন হারুনুর রশীদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ
আবাহনীকে শোকে ডুবিয়ে চিরবিদায় নিলেন হারুনুর রশীদ

হারুনুর রশীদ

advertisement

দেশের ক্রীড়াঙ্গনে গত মধ্যরাত থেকে নেমে এসেছে শোকের ছায়া। নিভে গেল বাংলাদেশের আধুনিক ফুটবল আন্দোলনের অন্যতম পথপ্রদর্শকের জীবন। আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবারের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দেশের আধুনিক ফুটবলের অন্যতম এই রূপকার গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন হারুনুর রশীদ। অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত এই সংগঠক।

অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত লাইফ সাপোর্ট খুলে নিতে বাধ্য হন চিকিৎসকেরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর