advertisement
advertisement

আন্ডারওয়ার্ল্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
আন্ডারওয়ার্ল্ড

advertisement

ডিমের দাম একলাফে বিস্ময়করভাবে বেড়ে গেছে। এক ডজন ডিমের দাম ছিল ১৪৫ টাকা। সেখান থেকে লাফ দিয়ে এক ডজন ডিমের দাম হয়েছে ১৬০ টাকা।এ ঘটনার সাথে খবরের কাগজে তিনটি ভয়ংকর খবর এসেছে। এক, পুরান ঢাকার পেছনে বুড়িগঙ্গা নদী থেকে ডিমভরা ট্রাক উদ্ধার। ডিমভরা ট্রাক কখন, কীভাবে বুড়িগঙ্গা নদীতে গিয়ে পড়েছে, তা জানা যায়নি।দুই, ডিমের বাড়তি দাম চাওয়ার পর ক্রেতারা সারা দেশে ৫২টি রেস্টুরেন্ট আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন।

৩০টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন। ক্ষতির পরিমাণ প্রায় দেড় শ কোটি টাকা।তিন, পুলিশের সাঁড়াশি অভিযানে নকল ডিমের কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখানে রাসায়নিক পদার্থ দিয়ে কৃত্রিমভাবে ডিম তৈরি করে বাজারজাত করা হচ্ছিল।সংসদের বিরোধী দল ডিমকাণ্ডে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে।

ব্যর্থ সরকারকে মধ্যবর্তী নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বলেছে।আন্তর্জাতিক প্রবল চাপের মুখে সরকার ডিমের বাজার নিয়ন্ত্রণে উদ্যোগ নিতে বাধ্য হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর