advertisement
advertisement

চার দেশে কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে ব্যালট বক্স বিপ্লব, বিশ্বজুড়ে কী বার্তা দিচ্ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
চার দেশে কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে ব্যালট বক্স বিপ্লব, বিশ্বজুড়ে কী বার্তা দিচ্ছে

ইসরায়েলের সাধারণ নির্বাচনের পর ইহুদি-আরব জোট সরকার গঠনের দাবিতে জেরুজালেমে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভ চলছে। ৩১ অক্টোবর ২০২৬

advertisement

বিশ্বের ভিন্ন ভিন্ন প্রান্তে গত দুই সপ্তাহে চারটি গুরুত্বপূর্ণ নির্বাচন হয়েছে। এসব ভোটে বড় ধাক্কা খেয়েছেন কর্তৃত্ববাদী নেতারা। এতে নতুন করে আশা জেগেছে, গণতন্ত্রকে যতটা দুর্বল মনে করা হচ্ছিল, তার ঘুরে দাঁড়ানোর সামর্থ্য হয়তো তার চেয়ে বেশি। ব্রাজিল, সার্বিয়া, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নির্বাচন হয়েছে আলাদা পরিস্থিতিতে। প্রতিটি দেশের নিজস্ব কিছু বিষয়ও ফলাফলে প্রভাব ফেলেছে।

তবে চারটি নির্বাচনই দেখিয়েছে, তৃণমূলের মানুষ সংগঠিত হলে অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারেন। স্বৈরশাসক হয়ে ওঠার পথে থাকা নেতাদের ঠেকানো যায়। বিশ্বজুড়ে কর্তৃত্ববাদের দিকে ঝুঁকে পড়ার প্রবণতাও হয়তো এভাবে উল্টো দিকে ঘুরতে শুরু করতে পারে। ব্রাজিলে গত ২৫ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটার উপস্থিতি বেড়ে যায়। এর পেছনে ছিল মাঠপর্যায়ের সক্রিয়তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের কৌশলী ব্যবহার।

ফলে দেশটির ওপর নিয়ন্ত্রণ আরও পোক্ত করার সুযোগ হারায় কট্টর ডানপন্থী আন্দোলন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর