advertisement
advertisement

লর্ডসের আগে চেমসফোর্ডে প্রতিপক্ষ আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফরে বাংলাদেশের দুই টেস্ট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
লর্ডসের আগে চেমসফোর্ডে প্রতিপক্ষ আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফরে বাংলাদেশের দুই টেস্ট

বাংলাদেশ ক্রিকেট দল

advertisement

আগামী বছর মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একটি টেস্ট নির্ধারিত ছিল আগেই। এই সফরে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষেও একটি টেস্ট খেলবে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিসিবির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা।ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে চেমসফোর্ডে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টটি। দুই টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ।

সেটি তিন বা চার দিনের হতে পারে।চেমসফোর্ডের মাঠ কাউন্টি দল এসেক্সের। ২০২৩ সালে এখানে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করেছিল আয়ারল্যান্ড। এই মাঠে এখন পর্যন্ত ছয়টি ওয়ানডে হলেও কোনো টেস্ট হয়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এ পর্যন্ত তিনটি টেস্ট খেলেছে। দুটি মিরপুরে, একটি সিলেটে।আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে বাংলাদেশের পরবর্তী ইংল্যান্ড সফরের কোনো পরিকল্পনা ছিল না।

কিন্তু আগামী বছর ঘরের মাঠে অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলার প্রস্তাব দেয় ইংল্যান্ড।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর