advertisement
advertisement

শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন

সোনালী ব্যাংক

advertisement

সোনালী ব্যাংক পিএলসি করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ২০২৫ সালের শিক্ষা বৃত্তি দেবে। দেশের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আজ রোববার (৮ নভেম্বর ২০২৬) থেকে অনলাইনে এ আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

বৃত্তির পরিমাণ এককালীন ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা।সোনালী ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। শিক্ষা বৃত্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে সোনালী ব্যাংকের সিএসআর–CSR সংশ্লিষ্ট ওয়েবসাইট এ।

আবেদনের যোগ্যতাক. ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত।খ. ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।গ. এইচএসসি/সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ–৫, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে জিপিএ ৪ দশমিক ৫, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ৪ দশমিক ৫ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ প্রাপ্ত হতে হবে।ঘ. স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীর ক্ষে...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর