সড়কের ওপর টায়ারে আগুন দেওয়া হয়েছে। আজ ভোরে আনোয়ারার পিএবি সড়কের শোলকাটা এলাকায়
চট্টগ্রামের আনোয়ারায় সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার ভোর ছয়টার দিকে উপজেলার পিএবি (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী) সড়কের শোলকাটা এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ছয়টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতা-কর্মী সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা সড়কের ওপর কয়েকটি টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা দেন।
এ সময় স্লোগান দিতেও দেখা যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের।লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ভাইরালএ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অবরোধের চেষ্টা করা নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের কারও মাথায় হেলমেট, কেউ মুখোশ পরে আছেন। সড়কে একাধিক টায়ার জ্বালিয়ে স্লোগান দিচ্ছেন তাঁরা।
এতে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।