advertisement
advertisement

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না, বুঝবেন যেভাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না, বুঝবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ

advertisement

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছেন কি না, তা জানার সরাসরি কোনো উপায় নেই। কেউ ব্লক করলেও এ বিষয়ে ব্যবহারকারীকে কোনো নোটিফিকেশন দেয় না মেসেজিং অ্যাপটি। তবে বার্তা পাঠানো, প্রোফাইলের তথ্য দেখা বা কল করার ক্ষেত্রে সমস্যা হলে ব্লক করার বিষয়ে ধারণা পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছেন কি না, তা বোঝার সাতটি লক্ষণ জেনে নেওয়া যাক।১।

পাঠানো বার্তায় একটি ধূসর টিক চিহ্নহোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পর সেটির পাশে একটি ধূসর টিক চিহ্ন দেখা গেলে বুঝতে হবে, বার্তাটি পাঠানো হয়েছে। দুটি ধূসর টিক চিহ্নের অর্থ বার্তাটি প্রাপকের ফোনে পৌঁছেছে। আর দুটি নীল টিক চিহ্নের অর্থ প্রাপক বার্তাটি পড়েছেন। তবে কেউ আপনাকে ব্লক করলে তার কাছে পাঠানো বার্তার পাশে একটি ধূসর টিক চিহ্নই দেখা যাবে। দ্বিতীয় টিক চিহ্ন দেখা যাবে না।২।

ব্লক করা ব্যক্তির স্ট্যাটাস অদৃশ্যকেউ আপনাকে ব্লক করলে তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপনার কাছে দৃশ্যমান হবে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর