advertisement
advertisement

যুক্তরাষ্ট্রে এ বছর ৫ হাজার হাম রোগী শনাক্ত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে এ বছর ৫ হাজার হাম রোগী শনাক্ত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নিউ হাইড পার্কে কোহেন চিলড্রেনস মেডিকেল সেন্টারের প্রবেশপথের বাইরে হামের সতর্কবার্তা-সংবলিত একটি সাইনবোর্ড ঝুলছে। ১৪ মার্চ ২০২৫

advertisement

যুক্তরাষ্ট্রে এ বছর এখন পর্যন্ত ৫ হাজার ১৮২ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটির সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ তথ্য জানিয়েছে।আক্রান্তদের প্রায় ৫৯ শতাংশ শিশু ও কিশোর। এর মধ্যে ১৮ শতাংশের বয়স ৫ বছরের কম এবং ৪১ শতাংশের বয়স ৫ থেকে ১৯ বছরের মধ্যে।১৯৯১ সালের পর এটাই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি হাম সংক্রমণের ঘটনা বলে জানিয়েছে সিডিসি।হাম অত্যন্ত সংক্রামক হলেও রোগটি টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য।

এ বছর হামে আক্রান্ত হওয়া ৫ হাজার ১৮২ জনের মধ্যে ৪ হাজার ৯৯৩ জনই আক্রান্ত অন্য কারও সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছে।দুই দশকেরও বেশি আগে যুক্তরাষ্ট্র হাম নির্মূলের ঘোষণা দিলেও বিশ্বজুড়ে রোগটির সংক্রমণ বেড়েছে। বিশেষ করে, টিকা নিয়ে সন্দিহান ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীতে হামের সংক্রমণ বাড়ছে।

বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়ে বলেছেন, কোনো অঞ্চলে টিকা গ্রহণের হার কমে গেলে হাজার হাজার মাইল দূরের মানুষও আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়বে।যুক্তরাষ্ট্রের কিন্ডারগার্টেনগুলোয় শিশুদের টিকাদানের হার কমেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর