advertisement
advertisement

এম এন লারমার সংগ্রাম আজও যে শিক্ষা দিয়ে যায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
এম এন লারমার সংগ্রাম আজও যে শিক্ষা দিয়ে যায়

এম এন লারমা

advertisement

বাংলাদেশ যখন স্বাধীনতার আনন্দে উদ্বেলিত, সদ্য প্রণীত সংবিধানে জাতির নতুন পরিচয় লেখা হচ্ছে, ঠিক তখনই একজন তরুণ গণপরিষদ সদস্য দাঁড়িয়ে বলেছিলেন এমন কিছু কথা, যা আজও বাংলাদেশের জাতিগত ও সাংস্কৃতিক বহুত্ববাদের প্রশ্নে প্রাসঙ্গিক হয়ে আছে। তাঁর নাম মানবেন্দ্র নারায়ণ লারমা—পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর অধিকার, আত্মপরিচয় ও রাজনৈতিক স্বীকৃতির সংগ্রামের অন্যতম প্রধান নেতা।

১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর রাঙামাটির মহাপুরমে (মাওরুম), তৎকালীন বুড়িঘাট মৌজায় মানবেন্দ্র নারায়ণ লারমার জন্ম। কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে সৃষ্ট কাপ্তাই হ্রদের পানিতে তাঁর জন্মভিটাও একসময় ডুবে যায়। ছাত্রজীবন থেকেই তিনি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অধিকারভিত্তিক আন্দোলনে যুক্ত হন। ১৯৫৭ সালে প্রথম পাহাড়ি ছাত্র সম্মেলন আয়োজনে এম এন লারমা ছিলেন অন্যতম উদ্যোক্তা; ১৯৬১ সালে কাপ্তাই বাঁধ নির্মাণের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ১৯৬৩ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়, ১৯৬৫ সালে তিনি কারামুক্ত হন।শিক্ষাজীবন শেষে এম এন লারমা শিক্ষকতা ও আইন পেশায় যুক্ত হন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর