advertisement
advertisement

রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ, সেরা তিন বিজয়ীর রাশিয়া ভ্রমণের সুযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ
রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ, সেরা তিন বিজয়ীর রাশিয়া ভ্রমণের সুযোগ

advertisement

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে তাদের আন্তর্জাতিক বিজ্ঞানবিষয়ক শিক্ষা উদ্যোগের অংশ হিসেবে গ্লোবাল অ্যাটমিক কুইজ আয়োজন করছে।বাংলাদেশীদের জন্য কুইজে অংশগ্রহণের শেষ সময় আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) স্থানীয় সময় রাত ১২টা। আগ্রহী অংশগ্রহণকারীরা নির্ধারিত সময়ের মধ্যে https://quiz.atomforyou.com/ লিংকে প্রবেশ করে কুইজে অংশ নিতে পারবেন।এ বছরের কুইজের প্রতিপাদ্য ‘ওয়ান অ্যাটমিক ডে’।

এতে দৈনন্দিন জীবনে পারমাণবিক প্রযুক্তির অবদান এবং খাদ্য উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন, নিউক্লিয়ার মেডিসিন ও মহাকাশ অনুসন্ধানে এর ব্যবহার তুলে ধরা হয়েছে। কুইজটি ১০ নভেম্বর প্রকল্পের ওয়েবসাইটে উন্মুক্ত রয়েছে। বাংলা, ইংরেজি, রুশ, আরবি, স্প্যানিশ, পর্তুগিজ, তুর্কি, ভিয়েতনামিজ ও সোয়াহিলিসহ মোট ১৬টি ভাষায় কুইজে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

এর মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের জ্ঞান যাচাইয়ের পাশাপাশি পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার কীভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখছে, সে সম্পর্কে জানতে পারবেন।কুইজে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শীর্ষ তিনজন অংশগ্রহণকারী রাশিয়া ভ্রমণের সুযোগ পাবেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর