রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট বাজারে আজ মঙ্গলবার সকালে সোয়া দুই কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী শাহজাহান শেখ বড় ইলিশটি হাতে নিয়ে দেখান
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট মাছ বাজারে পদ্মা নদীর ২ কেজি ২৫০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার ৮৫০ টাকায়। একই বাজারে ১৪ কেজি ১০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ বিক্রি হয়েছে ২৪ হাজার ৬৭৫ টাকায়।আজ মঙ্গলবার সকালে মাছ দুটি বিক্রি হয়। পরে মাছ দুটি কক্সবাজারের সেন্টমার্টিনের এক প্রবাসীর কাছে পাঠানো হয়।এই মৌসুমে পদ্মা নদীতে এই প্রথম এত বড় মাছ পাওয়া গেল বলে দাবি করেন মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব-উল হকের কথাতেও একই তথ্য পাওয়া গেল।মো. মাহবুব-উল হক, রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তাভোলা বা পটুয়াখালী অঞ্চলে এ ধরনের ইলিশ মাঝেমধ্যে ধরা পড়ার খবর পাওয়া যায়। তবে রাজবাড়ী অঞ্চলে এ ধরনের ইলিশ খুব একটা পাওয়া যায় না। এর আগে এখানে এত বড় ইলিশ ধরা পড়ার খবরও তেমন পাওয়া যায়নি।মাছ দুটি প্রথমে কিনেছিলেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ব্যবসায়ী শাহজাহান শেখ।
তিনি ইলিশটি ১৪ হাজার ৪০০ টাকায় এবং পাঙাশটি ২৩ হাজার ৯৭০ টাকায় কেনেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।