আরএমএস টাইটানিক
টাইটানিক ডুবেছে ১১৪ বছর আগে। এত বছর পর এসে নিলামে উঠছে জাহাজটির মূল কাঠামোর বিমার নথি। এটাই টাইটানিকের একমাত্র প্রকাশিত বিমার নথি।যুক্তরাজ্যের উইল্টশায়ারের ডেভাইজ শহরে হেনরি অলড্রিজ অ্যান্ড সন নামের একটি প্রতিষ্ঠান নথিটি নিলামে তুলছে। ২১ নভেম্বর এ নিলাম হবে।
নিলামে নথিটির দাম ৩০ হাজার থেকে ৫০ হাজার পাউন্ড উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।টাইটানিক ডুবিয়ে দেওয়া সেই হিমশৈল তৈরি হয়েছিল যেভাবেজাহাজটির ইস্পাতের কাঠামোর জন্য কত টাকার বিমা করা ছিল, প্রশ্ন ওঠা স্বাভাবিক। ওই নথি অনুযায়ী, বিমা ছিল ১ লাখ ডলারের। বর্তমানে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা।আটলান্টিক মিউচুয়াল ইনস্যুরেন্স কোম্পানি টাইটানিকের অন্যতম প্রধান বিমাকারী ছিল। বিমার নথি সই করা হয় ১৯১২ সালের ২৭ মার্চ।
এর মাত্র ১৯ দিন পর যুক্তরাজ্যের সাউদাম্পটন থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে প্রথম সমুদ্রযাত্রায় একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় আরএমএস টাইটানিক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।