advertisement
advertisement

বন্দুক হাতে বিয়ের সাজে ফারিণ—নেপথ্যে কী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
বন্দুক হাতে বিয়ের সাজে ফারিণ—নেপথ্যে কী

এ সিরিজে ফারিণের চরিত্রের নাম ক্যামেলিয়া

advertisement

বিয়ের সাজে তাসনিয়া ফারিণ। হাতে পিস্তল। তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছেন আরও তিন তরুণ। তাঁদের হাতেও বন্দুক। মঙ্গলবার (১০ নভেম্বর) এমন কয়েকটি ছবি প্রকাশের পরই তৈরি হয়েছে কৌতূহল। হঠাৎ বিয়ের সাজে অস্ত্র হাতে কেন ফারিণ? তাঁর সঙ্গে থাকা তিন তরুণই–বা কারা?অবশ্য ছবিগুলোর পেছনের রহস্য কিছুটা খোলাসা করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। নতুন অরিজিনাল সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’র ঘোষণা দিতেই প্রকাশ করা হয়েছে ছবিগুলো।

এতে ফারিণের সঙ্গে অভিনয় করছেন এরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখ। সিরিজটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত। চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে চরকি। একই সঙ্গে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছে অভিনয়শিল্পীদের নতুন লুক।

ছবিগুলো দেখে গল্প সম্পর্কে কিছুটা অনুমান করা গেলেও নির্মাতারা এখনই সব রহস্য খোলাসা করতে চান না।‘ডাকাতিয়া বাঁশি’র ঘোষণা দিতেই প্রকাশ করা হয়েছে ছবিগুলোদীর্ঘ বিরতির পর সিরিজে ফারিণসিনেমার কাজে ব্যস্ত থাকায় বেশ কিছুদিন ওটিটি সিরিজে দেখা যায়নি তাসনিয়া ফারিণকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর