advertisement
advertisement

হেগসেথের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব তুললেন খোদ রিপাবলিকান–দলীয় সদস্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ২:১০ অপরাহ্ণ
হেগসেথের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব তুললেন খোদ রিপাবলিকান–দলীয় সদস্য

যুদ্ধ বিভাগ লেখে সাইনবোর্ড পেছনে রেখে কথা বলছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ৫ নভেম্বর ২০২৬, পেন্টাগন

advertisement

ইরানে হামলা, মাদক বহনের সন্দেহে ট্রলারে হামলা এবং অন্যান্য মার্কিন আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে কংগ্রেসে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছেন করেছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান–দলীয় সদস্য টমাস ম্যাসি।গতকাল সোমবার প্রতিনিধি পরিষদে প্রস্তাবটির মূল বিষয় পড়ে শোনানোর সময় কেন্টাকির এই বিদায়ী আইনপ্রণেতা হেগসেথের বিরুদ্ধে বেআইনি আদেশ বাস্তবায়ন করা এবং সংবিধানের জন্য হুমকি সৃষ্টির অভিযোগ তোলেন।মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ের পর প্রতিনিধি পরিষদের প্রথম অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ম্যাসি এই অভিশংসন প্রস্তাবগুলো উত্থাপন করলেন।

উভয় কক্ষে বিপুল বিজয়ের পর ডেমোক্রেটিক পার্টির নেতারা কংগ্রেসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরু করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।গত সেপ্টেম্বরে প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে যে আটটি ধারায় অভিশংসন প্রস্তাব তুলেছিলেন, ম্যাসি তা আবারও উত্থাপন করলেন।

সে সময় রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসে স্পিকার মাইক জনসন আইনপ্রণেতাদের আগেভাগে ছুটি দিয়ে অভিশংসন প্রস্তাবের ওপর ভোটাভুটি এড়িয়ে গিয়েছিলেন।গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে টমাস ম্যাসি বলেন, হেগসেথকে পদচ্যুত করতে চান, এমন যেকোনো আইনপ্রণেতার ভোটকে তিনি স্বাগত জানাবেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর