advertisement
advertisement

দুই দিন আগে ছেলের জন্ম, ছয়তলার ছাদ থেকে পড়ে মারা গেলেন বাবা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১:৫৯ অপরাহ্ণ
দুই দিন আগে ছেলের জন্ম, ছয়তলার ছাদ থেকে পড়ে মারা গেলেন বাবা

নিহত আহমেদুর রহমান

advertisement

ফেনীতে ছয়তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার ডানহাম গলির রেনু কলোনির একটি ভবনে এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম আহমেদুর রহমান ওরফে আকাশ (৩০)। তিনি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।

আহমেদুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে ফেনীতে কর্মরত ছিলেন।দুই দিনের ব্যবধানে হারালেন দুই সন্তান, বাবার আহাজারি, ‘আমি শেষ হয়ে গেলাম’পুলিশ, নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাকরির সুবাদে ফেনী শহরের ওই ভবনটির একটি বাসায় ভাড়া থাকতেন আহমেদুর। তবে তাঁর স্ত্রীসহ পরিবারের সদস্যরা থাকেন চট্টগ্রামে। গতকাল সকালে চট্টগ্রামের বাসা থেকে ফেনীর বাসটিতে যান আহমেদুর।

রাত সাড়ে ১০টার দিকে ভবনের ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর