advertisement
advertisement

গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে নতুন সুবিধা, উপকৃত হবেন যাঁরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে নতুন সুবিধা, উপকৃত হবেন যাঁরা

গুগল ম্যাপস

advertisement

অপরিচিত কোনো শহরে উড়োজাহাজ থেকে নামার পর কোথায় যাবেন, কীভাবে শহরের কেন্দ্রস্থলে পৌঁছাবেন বা কোথায় ভালো খাবার পাওয়া যাবে, এসব তথ্য খুঁজে পেতে নতুন সুবিধা চালু করার প্রস্তুতি নিচ্ছে গুগল। সুবিধাটি চালু হলে বিমানবন্দরে পৌঁছানোর পরপরই ভ্রমণকারীদের স্বাগত জানিয়ে বার্তা পাঠাবে গুগল ম্যাপস।

সেই বার্তার মাধ্যমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি আশপাশে থাকা রেস্তোরাঁ ও স্থানীয় আয়োজন সম্পর্কে জানতে পারবেন ব্যবহারকারীরা।

নতুন এ সুবিধা চালুর বিষয়ে গুগল আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড সংস্করণের কোড বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি।অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড অ্যাপের ২৬.৪৫.০০.১০১১৭২০৯৬৮ সংস্করণের কোড বিশ্লেষণ করে নতুন একটি সুবিধার সন্ধান পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর