আবদুর রাজ্জাক
নীলফামারীর সৈয়দপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে আবদুর রাজ্জাক (৫৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে।
গতকাল রোববার রাত ৩টা ৫৫ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।আবদুর রাজ্জাক পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সাহাপাড়া গ্রামের বাসিন্দা এবং উপজেলার প্রামাণিক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।স্থানীয় লোকজন আবদুর রাজ্জাককে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়।রেলওয়ে ও একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে ট্রেনটি চিলাহাটির উদ্দেশে ছেড়ে যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।