ব্ল্যাকহোল
ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর বিশাল মাধ্যাকর্ষণ ক্ষমতাসম্পন্ন মহাজাগতিক সত্তা। এই সত্তা যেন সবকিছুকে আটকে রাখে। ধসে পড়া বিশাল নক্ষত্র থেকে তৈরি হওয়া ব্ল্যাকহোল আলোও শুষে নেয়, ফলে সেখান থেকে আলোও বের হতে পারে না। মহাবিশ্বের রহস্যে ঘেরা এই ব্ল্যাকহোল সম্পর্কে নতুন তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা। দশকের পর দশক ধরে ধারণা করা হতো, ব্ল্যাকহোল একে অপরের সঙ্গে মিশে যেতে পারে, কিন্তু কখনোই আলাদা হতে পারে না।
তবে নতুন এক গবেষণার বলা হয়েছে, সর্বোচ্চ গতির কাছাকাছি ঘূর্ণনরত একটি ব্ল্যাকহোল হয়তো দুভাগে ভেঙে যেতে পারে, যদিও কখনো এ ঘটনা ঘটতে দেখা যায়নি।বিজ্ঞানীরা ব্ল্যাকহোল কীভাবে কাজ করে, তা বোঝার জন্য ক্রমাগত গবেষণা চালিয়ে যাচ্ছেন। ২০১৯ সালের ১০ এপ্রিল ইভেন্ট হরাইজন টেলিস্কোপ প্রথম ব্ল্যাকহোলের ছায়ার ছবি ধারণ করে।
এর আগে বিজ্ঞানীরা কেবল গাণিতিক হিসাবের ওপর ভিত্তি করে ব্ল্যাকহোল সম্পর্কে ধারণা করতেন।এত দিন ধারণা করা হতো ব্ল্যাকহোল কেবল একত্র হতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।