advertisement
advertisement

১০ নভেম্বরে শহীদের পিতার জিজ্ঞাসা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
১০ নভেম্বরে শহীদের পিতার জিজ্ঞাসা

অলংকরণ: কাইয়ুম চৌধুরী

advertisement

শহীদ নূর হোসেন মতিউর রহমানের লেখায়, বক্তৃতায় ও আলোচনায় একাধিকবার উঠে এসেছেন। ১৯৮৮ সালের ১১ নভেম্বর দৈনিক সংবাদ-এ প্রকাশিত ‘১০ নভেম্বরে শহীদের পিতার জিজ্ঞাসা’ শিরোনামের নিবন্ধটি তেমনই একটি স্মরণীয় লেখা। পরে ২০১৩ সালে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত শামসুর রাহমান ও মতিউর রহমানের যৌথ বই শহীদ নূর হোসেন-এ লেখাটি অন্তর্ভুক্ত হয়।

আজ শহীদ নূর হোসেন দিবসে নিবন্ধটি পুনঃপ্রকাশ করা হলো।সাতাশির ১০ নভেম্বর থেকে আটাশির ১০ নভেম্বর—এক বছর পূর্ণ হলো। গত বছর এই দিনে, বনগ্রামের সাহসী যুবক নূর হোসেন উদোম গায়ে বুকে-পিঠে ‘স্বৈরাচার নীপাত যাক’ আর ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে হাজার হাজার মানুষের সঙ্গে রাস্তায় নেমেছিলেন। তারপর পুলিশের লক্ষ্যভেদী গুলিতে বনপাখির মতো লুটিয়ে পড়েছিলেন রাজপথে।শহীদ হলেন নূর হোসেন। গণ-আন্দোলনের এক উজ্জ্বল পতাকা হয়ে গেলেন।

কিন্তু নূর হোসেনের লাশ কোথায় কবর দেওয়া হলো, তার কোনো নির্দিষ্ট খবর কোথাও প্রকাশিত হলো না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর