advertisement
advertisement

সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ণ
সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণ

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি দৃশ্য

advertisement

সৌদি আরবের রাজধানী রিয়াদে আজ মঙ্গলবার একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে আসার পথে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার কথা জানিয়েছে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট।বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।এ সময় রিয়াদের বাসিন্দাদের মুঠোফোনে সতর্কবার্তা পাঠানো হয়।

সতর্কবার্তায় আকাশপথে হামলার আশঙ্কার কথা জানিয়ে তাঁদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়।সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ‘সন্ত্রাসী’ হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই ইয়েমেনের হুতিদের হামলার শিকার হচ্ছে।

দীর্ঘদিনের সংঘাতের মধ্যে দুই পক্ষের মধ্যে হওয়া যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে পড়ে।পরে দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এক বার্তায় জানায়, বিপদ কেটে গেছে।এর আগে জোট জানিয়েছিল, গতকাল সোমবার রাতে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই ইয়েমেনের হুতিদের হামলার শিকার হচ্ছে।সৌদি আরবের রাজধানী রিয়াদে বড় বিস্ফোরণের শব্দদী...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর