সম্পাদকীয়
রান্নার গ্যাস এলপিজির বাজার লাগামহীন হয়ে পড়ায় শ্রমজীবী থেকে মধ্যবিত্ত—সব শ্রেণির নাগরিকদের ওপর শুধু চাপ ও দুর্ভোগের বোঝা চাপছে না, জন–অসন্তোষের কারণও হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশে তৈরি পোশাকশ্রমিকদের যে আন্দোলন, তাতে বড় রসদ জুগিয়েছে জ্বালানি, বিদ্যুৎ ও এলপিজির ঊর্ধ্বমুখী দাম। বাংলাদেশে এলপিজির দাম আশপাশের দেশগুলোর তুলনায় এমনিতেই ৪৫-৫০ শতাংশ বেশি।
এরপরও বাজারে গিয়ে যদি ভোক্তাদের সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে এলপিজি সিলিন্ডার কিনতে হয়, তাহলে বাজার তদারকি ব্যবস্থা বলে কোনো কিছুর অস্তিত্ব আছে কি না, তা নিয়েই প্রশ্ন তৈরি হয়।ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের সবচেয়ে বড় অভিঘাত জ্বালানিবাজারের ওপর পড়েছে। মধ্যপ্রাচ্য, আফ্রিকাসহ অপেক্ষাকৃত কাছের উৎসগুলো থেকে এলপিজির আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে।
দেশে বর্তমানে আমদানি করা এলপিজির ৮৫ শতাংশই আসছে যুক্তরাষ্ট্র থেকে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।