কয়েক বছর আগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় শিক্ষার্থীদের নিয়ে একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে একটি বিষয় আমাকে বিশেষভাবে ভাবিয়েছিল। কারখানাটিতে নারী পোশাকশ্রমিকদের ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা বিষয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে জানতে পারি, সীমিত আয় ও আর্থিক পরিকল্পনার অভাবে অনেক শ্রমিকের বেতন মাস শেষ হওয়ার আগেই ফুরিয়ে যায়।
যে কারণে তাঁদের ধারদেনা করতে হয়। কেউ কেউ প্রয়োজনীয় খরচের পাশাপাশি পোশাক ও সাজসজ্জার পেছনেও এমনভাবে অর্থ ব্যয় করেন যে পরে খাবারের খরচ সামলাতে হিমশিম খান। সেদিনের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছিলাম, অর্থ উপার্জন করাই আর্থিক সক্ষমতার একমাত্র শর্ত নয়; সেই অর্থ কীভাবে ব্যয় করতে হবে, কোন প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে এবং ভবিষ্যতের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে, তা জানাও সমান গুরুত্বপূর্ণ।
অথচ আমাদের শিক্ষাব্যবস্থায় এই বাস্তব জীবনদক্ষতা কতটা গুরুত্ব পায়?করোনাকালে এই প্রশ্নের গুরুত্ব আরও স্পষ্ট হয়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।