advertisement
advertisement

আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, জার্মানি—কবে, কখন খেলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ণ
আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, জার্মানি—কবে, কখন খেলা

নভেম্বরের আন্তর্জাতিক বিরতি শুরু হয়ে গেছে

advertisement

৯ নভেম্বর শুরু হয়ে গেছে ফুটবলের আন্তর্জাতিক উইন্ডো। তবে বড় দলগুলো মাঠে নামছে ১২ নভেম্বর থেকে। সেপ্টেম্বর-অক্টোবরের সর্বশেষ উইন্ডোর মতো দীর্ঘ নয়, এবার স্বাভাবিক বিরতিই পড়েছে ক্লাব ফুটবলে। সাফের মতো টুর্নামেন্ট খেলছে যারা, তারা ছাড়া অন্য সবাই সর্বোচ্চ দুটি করে ম্যাচ খেলবে এই উইন্ডোতে।

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো সর্বকালের অন্যতম সেরা দুই ফুটবলার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর এটাই প্রথম আন্তর্জাতিক উইন্ডো।লিওনেল মেসি-উত্তর যুগে আর্জেন্টিনা খেলবে দুটি ম্যাচ। ব্রাজিলও তাই। ইউরোপিয়ান দলগুলোও নেশনস লিগে এই উইন্ডোতে দুটি করে ম্যাচ খেলবে।আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ কবেএবারের উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দুটি ম্যাচই ঘরের মাঠে খেলবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময় ১৪ নভেম্বর ভোরে বুয়েনস এইরেসে প্রতিবেশী উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা।প্রতিবেশীদের সঙ্গে খেলার পর মধ্য আমেরিকার দল কোস্টারিকার বিপক্ষে ম্যাচ আর্জেন্টিনার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর