পাভেল রহমানের ক্যামেরায় ধারণকৃত নূর হোসেনের আলোকচিত্র অবলম্বনে
শহীদ নূর হোসেনকে স্মরণ করে কবি শামসুর রাহমান রচনা করেছিলেন ‘আলো-ঝরানো ডানা’ কবিতাটি। ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন। তাঁর আত্মত্যাগ ও গণতন্ত্রের আকাঙ্ক্ষা কবিতাটিতে বিশেষভাবে উঠে এসেছে। আজ শহীদ নূর হোসেন দিবসে কবিতাটি আবারও পাঠকের জন্য তুলে ধরা হলো।রোজকার মতো আজো আমার ঘুম ভাঙলোভোরবেলা। হাওয়ার সঙ্গে নারকেল গাছের পাতার খেলাদেখলাম দুচোখ ভরে।
একটা পাখিএসে নাচানাচি শুরু করলো ডালে, শিস্ও দিলোদু-একবার। এই মুহূর্তে মনে হলো, কোনো শোক নেইপৃথিবীতে; কোনো হতাশা অথবাবিক্ষোভের কারণের কথাও মনে করতে পারলাম না। চারদিকেরশোভা আমাকে রাখলো আচ্ছন্ন করে।এই মুহূর্তে স্তোত্র রচনা করতে পারি গাছের পাতায়মিশে যাওয়া রোদের, পাখির শিসের বিষয়ে।
বাথরুমেট্যাপ থেকে টপটপানো পানি, আলনায় ঝোলানোউপহার পাওয়া পাঞ্জাবি, ফ্যানের হাওয়ায় ওড়াপেঙ্গুইনের আধপড়া পেপার ব্যাকের স্তুতি গাইতে পারি।আমার পক্ষে অসম্ভব নয় হৃদয়জোড়াভালোবাসার জয়, সামনের দিকে প্রসারিতনির্জন পথ কিংবা সেই মন-কেমন-করা ঘর, যেখানেআমার প্রিয়তমা বসত করে, গুন গুন করে গান গায়,যেখানে ঝরে যায়অনেক অপূর্ণ আকাঙ্ক্ষার মুকুল, রুক্ষ জমিনেফুটে ওঠা স্মিত ফুল, তার কপালে লুটিয়ে পড়া চুল, ওরদ্বিধা-জড়ানো খানিক দাঁড়িয়ে থাক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।