জলবায়ু সম্মেলনের মূল ভেন্যুতে প্রবেশ করতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। আন্তালিয়া, তুরস্ক, ০৯ নভেম্বর ২০২৬
জলবায়ু সম্মেলনের মূল ভেন্যুতে প্রবেশ করতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। আন্তালিয়া, তুরস্ক, ০৯ নভেম্বর ২০২৬জলবায়ু, প্রাণবৈচিত্র্য ও মরুকরণ ঘিরে জাতিসংঘের তিনটি রাষ্ট্রপক্ষ সম্মেলন হয়। ১৯৯২ সালের রিও ধরিত্রী সম্মেলন থেকে উঠে আসা তিনটি সনদের অঙ্গীকার বাস্তবায়নে এগুলো আয়োজিত হয়। তুরস্কের আন্তালিয়ায় গতকাল সোমবার শুরু হয়েছে তিন সম্মেলনের অন্যতম, বৈশ্বিক জলবায়ু সম্মেলন বা কপের ৩১তম আসর। চলবে ২০ নভেম্বর পর্যন্ত।
উপকূল, চর, পাহাড়, বরেন্দ্র থেকে নদী অববাহিকা পর্যন্ত জলবায়ু সংকট আর তা সামাল দেওয়ার ধরন জানাবোঝা এই সম্মেলনের প্রস্তুতির অংশ। নিম্নবর্গের অভিজ্ঞতা থেকেই মজবুত হয় রাষ্ট্রের দেনদরবারের ভিত। এবারের জলবায়ু সম্মেলনে যাত্রার প্রস্তুতিপর্ব যুদ্ধের ছলকানিতে ভরপুর ছিল। মধ্যপ্রাচ্য, রাশিয়া ও ফ্রান্সের বহু ফ্লাইট বাতিল হয়েছে। জাপান, যুক্তরাষ্ট্র থেকে ইউরোপজুড়ে ঘরে ঘরে খাদ্য ও পানি মজুতের পরামর্শ দেওয়া হয়েছে।
সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড যুদ্ধ ও সংকটকালে বাঁচার জন্য নির্দেশিকা দিচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।