১৯৯৮ সালে, আমার ৪৫ বছর বয়সে, প্রথমবার একাই আমেরিকা গিয়েছিলাম ছোট ভাই রুমির কাছে, লস অ্যাঞ্জেলেসে। মাত্র ৩৫ দিনের সেই সফরে ঘুরে দেখেছিলাম সান ফ্রান্সিসকো, লাস ভেগাস, গ্র্যান্ড ক্যানিয়ন, অ্যারিজোনা, ফ্লোরিডা, নিউইয়র্ক এবং ওয়াশিংটন, যেখানে থাকতেন আমার বড় বোন। ভ্রমণই ছিল সেই সফরের প্রধান উদ্দেশ্য। ছোট ভাই ও বোনের অনুরোধ সত্ত্বেও আমি আমার ভ্রমণের সময় দীর্ঘায়িত করিনি।
আমেরিকায় স্থায়ীভাবে বসবাস কিংবা অভিবাসী হওয়ার কোনো আকাঙ্ক্ষা আমার মনে কখনোই ছিল না। পরবর্তী সময়ে আরও দুবার একা আমেরিকায় গিয়েছি। প্রতিবারই ফিরে এসেছি নিজের দেশ, আমার তিন কন্যা ও আপনজনদের কাছে। বিদেশভ্রমণের আনন্দ উপভোগ করেছি, কিন্তু প্রবাসে স্থায়ী হওয়ার স্বপ্ন কখনো আমাকে টানেনি।
আমার কাছে ভ্রমণ মানে ছিল নতুন দেশ দেখা, নতুন অভিজ্ঞতা অর্জন করা, ইতিহাস ও সংস্কৃতিকে জানা এবং স্মৃতির ঝুলিতে কিছু অমূল্য মুহূর্ত জমিয়ে রাখা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।