advertisement
advertisement

পল্লবীতে লেখা কোডে চলছে ৪০ দেশের ট্রাভেল ব্যবসা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
পল্লবীতে লেখা কোডে চলছে ৪০ দেশের ট্রাভেল ব্যবসা

ইনোভেট সলিউশনের কর্মীরা

advertisement

ধরা যাক, রাত দুইটা। সৌদিআরবগামী একটি ফ্লাইটের সময়সূচি হঠাৎ বদলে গেছে। ওই ফ্লাইটে টিকিট কেটেছেন একটি ট্রাভেল এজেন্সির কয়েক ডজন উমরাহ যাত্রী। মক্কার হোটেল, বিমানবন্দর থেকে গাড়ি, ভিসার তারিখ, সবই সাজানো হয়েছিল আগের সময় ধরে। খবরটা এজেন্সির কাছে কখন পৌঁছাবে, তার ওপরই নির্ভর করছে যাত্রাটা কেমন হবে। দেরিতে জানলে যাত্রীদের হয়তো বিমানবন্দরে গিয়েই জানতে হবে, তাঁদের ফ্লাইট আর আগের সময়ে নেই।

একটি ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে এমন জরুরি পরিবর্তনে সাড়া দিতে একসময় লাগত চার ঘণ্টা। এখন লাগছে মাত্র ১২ মিনিট। যাত্রার আগে সময়সূচি বদলের খবর ধরার হারও ৬২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৯৭ শতাংশ। এই বদলের পেছনে যে সফটওয়্যার, সেটি লেখা হয়েছে ঢাকার পল্লবীতে বসে। প্রতিষ্ঠানটির নাম ইনোভেট সলিউশন।

২০১৩ সালে ঢাকায় যাত্রা শুরু করা এই ভ্রমণ প্রযুক্তি প্রতিষ্ঠানের সফটওয়্যার এখন ৪০টির বেশি দেশের ৬ হাজার ২০০-এর বেশি ভ্রমণ ব্যবসায় ব্যবহৃত হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর