advertisement
advertisement

মসলার সুবাসে পুরান ঢাকার যে বাজারের খ্যাতি দেশজুড়ে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
মসলার সুবাসে পুরান ঢাকার যে বাজারের খ্যাতি দেশজুড়ে

মৌলভীবাজারের মসলার ব্যবসার ইতিহাস বেশ পুরোনো

advertisement

মৌলভীবাজারের আড়ত ও পাইকারি বাজারে রান্নার নিত্যপ্রয়োজনীয় মসলা ছাড়াও আছে রকমারি প্রিমিয়াম ড্রাই ফ্রুট, সুপারফুড, ঔষধি ও ভেষজ সামগ্রীর বিশাল সমাহার।মৌলভীবাজারের মসলার ব্যবসার ইতিহাস বেশ পুরোনোপুরান ঢাকার চকবাজার পার হয়ে সামান্য এগোলেই মৌলভীবাজার। মসলার বাজার হিসেবে এর সুনাম সারা দেশে। বাজারের গলিতে ঢোকার আগেই নাকে ভেসে আসে লবঙ্গ, তেজপাতা, দারুচিনি ও জিরার ঝাঁজাল ঘ্রাণ।

জিনিসপত্র ওঠানামার শব্দ, কুলিদের হাঁকডাক আর ক্রেতা–বিক্রেতার কলরব এখানকার প্রতিদিনের দৃশ্য। কেবল ঢাকা শহরই নয়, পুরো বাংলাদেশের রান্নাঘরকে সুবাসিত রাখার মূল কলকাঠিটি যেন নাড়েন এই মৌলভীবাজারের ব্যবসায়ীরা। দেশের সবচেয়ে বড় আর ব্যস্ত এই মসলার বাজারের উদ্দেশে পা রাখি ১ নভেম্বর রোববার।বুড়িগঙ্গার তীরে যেভাবে বাজারের গোড়াপত্তনমৌলভীবাজারের মসলার ব্যবসার ইতিহাস বেশ পুরোনো।

ব্রিটিশ আমল থেকেই বুড়িগঙ্গার ঘাট ঘেঁষে এই বাজারের বিকাশ ঘটে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর