advertisement
advertisement

ফিফপ্রো বর্ষসেরা দল: ব্যালন ডি’অর জিতেও নেই কেইন, ফিরলেন মেসি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ
ফিফপ্রো বর্ষসেরা দল: ব্যালন ডি’অর জিতেও নেই কেইন, ফিরলেন মেসি

বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি কেইন

advertisement

পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোর এবারের ছেলেদের বর্ষসেরা একাদশে জায়গা হয়নি ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইনের। ফুটবলাররা ভোটের মাধ্যমে চার ফরোয়ার্ড বেছে নিলেও সেখানে জায়গা পাননি গত মৌসুমে ৬৫ ম্যাচে ৭৩ গোল করা বায়ার্ন মিউনিখ তারকা। এবার বর্ষসেরা দল বেছে নিতে ৭৩ দেশ থেকে ভোট দিয়েছেন মোট ১৯,৮০৬জন পুরুষ ফুটবলার।গত মাসে লন্ডনে ব্যক্তিগত পর্যায়ে বর্ষসেরার শ্রেষ্ঠ পুরস্কার ব্যালন ডি’অর জেতেন কেইন।

ফিফা পুরুষ র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের একেকজন প্রতিনিধি নিয়ে মোট ১০০ সাংবাদিকের একটি জুরি বোর্ড ভোটের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করে ব্যালন ডি’অরে।

কেইনের মতো তাঁর ক্লাব সতীর্থ ফরাসি তারকা মাইকেল ওলিসে এবং গত বছর ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলেও জায়গা পাননি এবারের বর্ষসেরা একাদশে।এবার আক্রমণভাগে জায়গা পেয়েছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল, ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড, রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে ও ইন্টার মায়ামির আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।৩৩ বছর বয়সী হ্যারি কেইন গত মাসে ব্যালন ডি’অর জেতেন২০২৩ সালের পর এই প্রথম ফিফপ্রোর বর্ষসেরা একাদশে ফিরলেন ৩৯ বছর বয়সী মেসি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর