অধ্যাপক এ কে এম আহসান উল্লাহ
বাংলাদেশে নতুন বন্দর, বড় বিনিয়োগ কিংবা প্রতিরক্ষা সহযোগিতার প্রসঙ্গ উঠলে আলোচনার কেন্দ্রে চলে আসে অতি পরিচিত উদ্বেগ: ভারত কী ভাববে, চীন কীভাবে নেবে, যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট হবে কি না। প্রশ্নগুলো অপ্রাসঙ্গিক নয়। কিন্তু নিজেদের প্রয়োজনের আগে অন্যের প্রতিক্রিয়াকে বসালে পররাষ্ট্রনীতি ধীরে ধীরে নিজ গন্তব্য হারাতে পারে। আগামীর বাংলাদেশের জন্য এই চিন্তার বিন্যাস বদলানো প্রয়োজন। এই উদ্বেগের বাস্তব ভিত্তি আছে।
ভারতের সঙ্গে বাংলাদেশের ভূগোল, নদী, সীমান্ত ও নিরাপত্তার নিবিড় সম্পর্ক। চীন অবকাঠামো, উৎপাদন ও বিনিয়োগে গুরুত্বপূর্ণ অংশীদার। যুক্তরাষ্ট্র রপ্তানি, প্রযুক্তি ও আন্তর্জাতিক ব্যবস্থায় প্রভাবের কারণে গুরুত্বপূর্ণ। ফলে একটির সঙ্গে ঘনিষ্ঠতা অন্যটির সন্দেহ তৈরি করতে পারে।
এই বাস্তবতা বিবেচনায় রেখেই বাংলাদেশের প্রয়োজন এমন একটি আন্তর্জাতিক অবস্থান, যেখানে বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের পাশাপাশি অন্য অংশীদারদের সঙ্গে সহযোগিতা আমাদের সক্ষমতা ও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বাড়াবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।