advertisement
advertisement

শহীদ নূর হোসেনকে নিয়ে চলচ্চিত্র: পতন থেকে কতটা দূরে মুক্তির সোপান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
শহীদ নূর হোসেনকে নিয়ে চলচ্চিত্র: পতন থেকে কতটা দূরে মুক্তির সোপান

শহীদ নূর হোসেনকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের একটি দৃশ্য অবলম্বনে

advertisement

কিছুকাল আগে যে ঢাকা ছিল জীর্ণতায় মোড়া, তার ওপর এখন ছুটে যায় চকচকে মেট্রোরেল। তবু তার নিচে থামেনি রিকশার চাকা, ফুটপাত ধরে হাঁটে অজস্র পা জীবিকার সন্ধানে। উঁচু ভবন, শপিং কমপ্লেক্স আর ফ্লাইওভারের দৃশ্যের পাশে শ্রমজীবী মানুষের দিনযাপনের ছবি নতুন করে সামনে আনে এক পুরোনো প্রশ্ন: পরিবর্তনের দৃশ্যমান আয়োজন আর মানুষের মুক্তির অভিজ্ঞতার দূরত্ব কতখানি? এই প্রশ্নের সূত্র ধরে ফিরে তাকানো যায় ইতিহাসের একটি অনাবৃত বুক ও পিঠের দিকে।

সেখানে লেখা ছিল দুটি দাবি—‘স্বৈরাচার নিপাত যাক’, ‘গণতন্ত্র মুক্তি পাক’। নূর হোসেনের শরীরে লেখা কথাগুলো আশির দশকের সমাজের প্রতিটি স্তরে এক সামরিক জান্তার নির্মম স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ হলেও এর সমকালীন গুরুত্ব অপরিসীম। শুধু শাসকের পতনে কি মুক্তি আসে, যদি কাঠামো থেকে যায় অটুট? আমাদের সাম্প্রতিক ইতিহাসের ভাষ্য কি এর চেয়ে ভিন্ন কিছু?

প্রায় দেড় দশক আগে শহীদ নূর হোসেনকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের সময় এই প্রশ্নগুলোই আমাদের তাড়িত করেছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর