advertisement
advertisement

রাজধানীতে আবার বাসে আগুন, তাজা ককটেল উদ্ধার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ
রাজধানীতে আবার বাসে আগুন, তাজা ককটেল উদ্ধার

ফায়ার সার্ভিসের সহায়তায় বাসের আগুন নেভানোর চেষ্টা চলছে। শ্যামলী, ঢাকা। ১০ নভেম্বর

advertisement

রাজধানীর শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ‘ঠিকানা’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি। এদিকে উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশের ঝিলপাড় এলাকা থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। শেরেবাংলা থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বাসটি আসাদ গেটের দিকে যাচ্ছিল।

মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে আসামাত্রই কে বা কারা বাসটিতে আগুন দেয়। বাসে যাত্রী ছিল না। চালক ও তাঁর একজন সহকারী ছিলেন। তবে কেউ হতাহত হননি। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় বাসের আগুন নেভানোর চেষ্টা চলছে। এখনো পুরোপুরি নেভেনি। কে বা কারা আগুন দিয়েছে, খোঁজার চেষ্টা করছেন তাঁরা।

পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র বলছে, আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরে ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।শাহজাহানপুরে বিএনপি অফিসের পাশ থেকে তাজা ককটেল উদ্ধারএদিকে বেলা ১টা ১০ মিনিটে রাজধানীর উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশের ঝিলপাড় এলাকা থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর