advertisement
advertisement

সাতক্ষীরায় একদিকে প্রতিরোধ, অন্যদিকে নানা কৌশলে বাল্যবিবাহ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় একদিকে প্রতিরোধ, অন্যদিকে নানা কৌশলে বাল্যবিবাহ

বাল্যবিবাহ

advertisement

৯ মাসে সাতক্ষীরায় ১৩২টি বাল্যবিবাহ বন্ধ করার তথ্য জানিয়েছে প্রশাসন। এরপরও স্কুলছাত্রীদের বিয়ে দিতে নানা কৌশল নিচ্ছেন অভিভাবকেরা।এক দশক আগে ঘটা করে সাতক্ষীরার কালীগঞ্জকে ‘বাল্যবিবাহমুক্ত উপজেলা’ ঘোষণা করেছিল প্রশাসন। তখন বাল্যবিবাহ প্রতিরোধে সাফল্যের কথাও বলা হয়। সেই কালীগঞ্জে একের পর এক বাল্যবিবাহের ঘটনা সামনে আসছে। গত ছয় মাসে শুধু কালীগঞ্জেই ১১টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে।

তবে প্রতিরোধের বাইরে কতটি বাল্যবিবাহ হয়েছে, তার কোনো নির্ভরযোগ্য হিসাব নেই।সাতক্ষীরা জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ৯ মাসে জেলায় ১৩২টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে।

সেপ্টেম্বর মাসে বন্ধ হওয়া ১৭টি বাল্যবিবাহের মধ্যে তালা উপজেলায় ৫টি, কলারোয়ায় ৪টি, সাতক্ষীরা সদরে ২টি, কালীগঞ্জে ২টি, দেবহাটায় ২টি, শ্যামনগরে ১টি ও আশাশুনির ১টি রয়েছে।সর্বশেষ গত শুক্রবার বিকেলে তালা উপজেলার কুমিরা ইউনিয়নে দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন বন্ধ করেছে প্রশাসন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর