advertisement
advertisement

প্রথম আলো সম্পাদকের সঙ্গে প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
প্রথম আলো সম্পাদকের সঙ্গে প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকের সঙ্গে প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মুহিদুর রহমান

advertisement

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মুহিদুর রহমান।

৮ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রথম আলো সম্পাদকের আমন্ত্রণে এই সাক্ষাৎকালে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানে আয়োজন সহযোগী হিসেবে পাশে থাকার জন্য প্রবাসী পল্লী গ্রুপকে প্রথম আলোর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।এ সময় প্রথম আলো, প্রথম আলো ট্রাস্ট ও বন্ধুসভার বিভিন্ন ইতিবাচক উদ্যোগ এবং ভবিষ্যৎ কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আলোচনায় মুহিদুর রহমান তাঁর ব্যবসায়িক বিভিন্ন কার্যক্রম নিয়েও কথা বলেন।আলোচনায় প্রথম আলো, প্রথম আলো ট্রাস্ট ও বন্ধুসভার বিভিন্ন ইতিবাচক উদ্যোগ এবং ভবিষ্যৎ কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।আগামীকাল ১১ নভেম্বর প্রতিষ্ঠার ২৮ বছরে পা রাখছে প্রথম আলো বন্ধুসভা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর