advertisement
advertisement

সংসদে বিরোধী দলের সদস্য: খুন–চাঁদাবাজি—খুলনার মানুষ বাঁচতে চান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ
সংসদে বিরোধী দলের সদস্য: খুন–চাঁদাবাজি—খুলনার মানুষ বাঁচতে চান

সংসদ অধিবেশন

advertisement

খুলনা অঞ্চলে নিয়মিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) শেখ জাহাঙ্গীর হুসাইন বলেছেন, খুলনা এখন মৃত নগরীতে পরিণত হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর আলোচনায় এ কথা বলেন শেখ জাহাঙ্গীর।

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, সারা দেশের মতো খুলনা মহানগরীসহ খুলনা অঞ্চলেও চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরে যাওয়ার দিন সেখানে জোড়া খুনের ঘটনা ঘটে। পুলিশের মহাপরিদর্শক খুলনা সফরে যাওয়ার দিন একটি বেসরকারি হাসপাতালে চাঁদার দাবিতে ভাঙচুর চালায় সন্ত্রাসীরা।

নিয়মিতভাবে ব্যবসায়ী ও সাধারণ মানুষ চাঁদাবাজির শিকার হচ্ছেন উল্লেখ করে বিরোধী দলের এই সংসদ সদস্য বলেন, ভয়ে অনেকে অভিযোগ করারও সাহস পাচ্ছেন না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর