advertisement
advertisement

ওয়াশিংটনের নতুন ভারসাম্য, ঢাকার কূটনীতির পরীক্ষা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
ওয়াশিংটনের নতুন ভারসাম্য, ঢাকার কূটনীতির পরীক্ষা

advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাকি মেয়াদে তাঁর প্রশাসনকে আরও জোরালো কংগ্রেসীয় তদারকির মুখে পড়তে হবে। বাংলাদেশের জন্য এই পরিবর্তনের অর্থ কী? শুল্ক কমবে, বাণিজ্যচুক্তি বদলাবে, কিংবা ওয়াশিংটনের নীতিতে রাতারাতি বড় মোড় আসবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়।

বরং এই ফল বাংলাদেশের সামনে একটি কঠিন কিন্তু জরুরি প্রশ্ন এনেছে: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কি আমরা ব্যক্তি ও তাৎক্ষণিক দর-কষাকষির ওপর দাঁড় করাব, নাকি দীর্ঘমেয়াদি, প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলব?মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেস প্রশাসনের নীতি ও সিদ্ধান্ত নিয়ে শুনানি, তদন্ত এবং বাজেট আলোচনার মাধ্যমে চাপ বাড়াতে পারে। কিন্তু কংগ্রেসের নিয়ন্ত্রণ বদলালেই প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা বিলুপ্ত হয় না।

বিশেষ করে বাণিজ্য ও বৈদেশিক নীতিতে হোয়াইট হাউসের হাতে উল্লেখযোগ্য ক্ষমতা থাকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর