ফিফটির পর আরাফাত মিনহাস
টেস্ট ক্রিকেটে অভিষেক মানেই নতুন স্বপ্নের শুরু। প্রথম ম্যাচেই ব্যাট হাতে নিজেকে চেনানোর সুযোগ পান একজন ক্রিকেটার। তবে একই ইনিংসে তিন অভিষিক্ত ব্যাটসম্যানের ফিফটি পাওয়ার ঘটনা? টেস্ট ক্রিকেটে কিছুটা বিরল তো বটেই।রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে সেই বিরল কীর্তিই দেখল ক্রিকেট বিশ্ব।
৩৪ বছর পর ছেলেদের টেস্ট ক্রিকেটে এক ইনিংসে তিন অভিষিক্ত ব্যাটসম্যানের ফিফটির কীর্তির পুনরাবৃত্তি ঘটিয়েছে পাকিস্তান।পাকিস্তানের প্রথম ইনিংসে পঞ্চাশ ছুঁয়েছেন তিন অভিষিক্ত ক্রিকেটার তায়াব আরিফ, মোহাম্মদ তাহা ও আরাফাত মিনহাস। তায়াব করেছেন ৫৭ রান, তাহার ব্যাট থেকে এসেছে ৫১। আর আজ নিজের ফিফটি তুলে নিয়েছেন আরাফাত।
তাঁর রান ৫২।ছেলেদের টেস্ট ক্রিকেটে এক ইনিংসে তিন অভিষিক্ত ব্যাটসম্যানের পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার নজির এর আগে ছিল মাত্র একবার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।