advertisement
advertisement

ডেঙ্গুতে এক দিনে ৮ মৃত্যু, ৭ জনই ঢাকা বিভাগের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
ডেঙ্গুতে এক দিনে ৮ মৃত্যু, ৭ জনই ঢাকা বিভাগের

হাসপাতালে ডেঙ্গু রোগী

advertisement

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছেই। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত) সারা দেশে ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সাতজন এবং খুলনা বিভাগে একজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৭৪ হয়েছে।

আর ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন। অর্থাৎ চলতি বছরের প্রায় সাড়ে ১০ মাসেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ সময়ে রাজশাহী বিভাগে ২২৯ জন, খুলনায় ২২০ জন, বরিশালে ২১১ জন, চট্টগ্রামে ২০৬ জন, ময়মনসিংহে ৭৩ জন, রংপুরে ৭১ জন এবং সিলেটে ২০ জন রোগী ভর্তি হয়েছেন।চলতি বছর এ পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৬৩ হাজার ৩৫ জন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর