advertisement
advertisement

আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি: দুদকের চাকরিতে যোগ দিয়ে বললেন শরীফ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি: দুদকের চাকরিতে যোগ দিয়ে বললেন শরীফ

দুদকের চাকরিতে যোগ দিচ্ছেন মো. শরীফ উদ্দিন। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে

advertisement

অপসারিত হওয়ার সাড়ে চার বছর পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিতে যোগ দিয়ে মো. শরীফ উদ্দিন বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি।’ আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এসে চাকরিতে যোগদান করেন শরীফ। এরপর প্রথম আলোর কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি। উপসহকারী পরিচালকের পদ থেকে সাড়ে চার বছর আগে শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়েছিল।

সেই আদেশ প্রত্যাহার করে আজ তাঁকে জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহাল করা হয়। দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের সই করা এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, বিধি অনুসারে শরীফ জ্যেষ্ঠতা এবং সব বকেয়া বেতন-ভাতা প্রাপ্য হবেন।বিকেল সোয়া তিনটার দিকে দুদকে যোগদান করেন শরীফ। এরপর তিনি প্রথম আলোকে বলেন, ‘এ জন্য কমিশন ও রাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

আদালত, গণমাধ্যম ও দুদকের সব কর্মকর্তা-কর্মচারীসহ আমার দুঃসময়ে যাঁরা পাশে ছিলেন, তাঁদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর