advertisement
advertisement

এনভিডিয়া, জেনসেন হুয়াং ও কথিত চীনা গুপ্তচরকে ঘিরে যা যা ঘটেছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
এনভিডিয়া, জেনসেন হুয়াং ও কথিত চীনা গুপ্তচরকে ঘিরে যা যা ঘটেছে

তাইপেতে নৈশভোজে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে রয়টার্সের শনাক্ত করা অ্যালিস হুয়াং, ২২ মে ২০২৫।

advertisement

একসময় এনভিডিয়া ছিল কম্পিউটার গেমের গ্রাফিকস কার্ড নির্মাতা। এখন কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রশিক্ষণ, চ্যাটজিপিটির মতো সেবা চালানো এবং ডেটা সেন্টারের কম্পিউটিংয়ে তাদের তৈরি জিপিইউ গুরুত্বপূর্ণ। ১৯৯৩ সালে ডেনি’স রেস্তোরাঁয় তিন প্রকৌশলী মাত্র ৪০ হাজার ডলার পুঁজি নিয়ে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। তাঁদের একজন ছিলেন জেনসেন হুয়াং। প্রথম চিপ ব্যর্থ হলে এনভিডিয়া প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল।

সেগার বিনিয়োগ, দ্রুত কৌশল বদল এবং কুডা সফটওয়্যারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ কোম্পানিটিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। ২০১২ সালে এনভিডিয়ার জিপিইউ দিয়ে প্রশিক্ষিত অ্যালেক্সনেট এআই গবেষণায় নতুন সম্ভাবনা দেখায়। পরে চ্যাটজিপিটির উত্থানে এনভিডিয়ার চিপের চাহিদা দ্রুত বাড়ে।এখন কোম্পানিটি নতুন সংকটের মুখে।

অ্যালিস হুয়াং নামে এক চীনা ব্যবসায়ী জেনসেন হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তাঁর কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করেছিলেন বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সন্দেহ করছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর