আজ মঙ্গলবার জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবন
১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ লিজে নেওয়ার পাঁচ বছর পর কিনে নিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দুটি উড়োজাহাজ কেনা ও পরিচালনায় প্রায় ৮৮ কোটি টাকার ক্ষতি হয় বলে উঠে আসে নিরীক্ষা প্রতিবেদনে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।
একই সঙ্গে এ ক্রয় সংশ্লিষ্ট সিদ্ধান্তের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে কমিটির কাছে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।বৈঠক সূত্র জানায়, বৈঠকে জানানো হয়, বিমানের ক্রয় নীতিমালায় পুরোনো উড়োজাহাজ ক্রয়ের সুযোগ নেই।
কিন্তু ২০১৮ সালে লিজে নেওয়া ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ লিজের মেয়াদ শেষে ২০২৩ সালে ৫১ কোটি টাকায় কিনে নেওয়া হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।