advertisement
advertisement

সোনিয়ার সঙ্গে চোখাচোখি এড়িয়ে যান নরেন্দ্র মোদি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
সোনিয়ার সঙ্গে চোখাচোখি এড়িয়ে যান নরেন্দ্র মোদি

নিজের লেখা আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বই হাতে সোনিয়া গান্ধী। ১০ নভেম্বর ২০২৬, নয়াদিল্লি

advertisement

নরেন্দ্র মোদি ১২ বছর ভারতের প্রধানমন্ত্রী, এটা তাঁর প্রধানমন্ত্রিত্বের তৃতীয় দফা। অথচ আজও তাঁর সঙ্গে সোনিয়া গান্ধীর কোনো সখ্য নেই। দেখা হলে নমস্কার বিনিময় হয় ঠিকই, কিন্তু প্রধানমন্ত্রী চোখাচোখি এড়িয়ে যান। আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ নরেন্দ্র মোদি সম্পর্কে এমন কথাই লিখেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

সোনিয়া লিখেছেন, অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে যে সৌজন্যবোধ ছিল, আন্তরিকতা দেখা যেত, এখন আর তা দেখা যায় না। আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে সোনিয়ার আত্মকথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সম্পর্ক কেমন, সেই প্রসঙ্গে খোলামেলা মন্তব্য করেছেন সোনিয়া। ১২ বছর ধরে মোদি দেশের প্রধানমন্ত্রী, অথচ সোনিয়া লিখেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যত কোনো ব্যক্তিগত যোগাযোগই নেই, সখ্য তো দূরের কথা।

সোনিয়া লেখেন, বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের দেখা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর